চাঁদপুরের বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) এ বাজারভিত্তিক মোবাইল ব্যবসায়ী সমিতি গঠনের জন্য সাধারণ ব্যবসায়ীদের সভার মধ্যমে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন, মো: আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মাসুম বকাউল।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ- সভাপতি মো: রাসেল সরকার, যুগ্ম সম্পাদক মো: আল-আমিন মিজি, কোষাধক্ষ্য সোহাগ সরকার, সাংগঠনিক সম্পাদক মো: নাইম হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাইসুল খান, দপ্তর সম্পাদক মো: আল-আমিন ও সম্মানিত সদস্যরা হলেন, মো: কাউছার বকাউল,কাকন ধর, মো: আব্বাস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাও তাদের অন্যতম লক্ষ্য বলে তারা জানান।

























