ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 161

হুতিদের নিয়ন্ত্রণে থাকা বাব আল-মান্দেব প্রণালি। ছবি: রয়টার্স

হুতিরা জানিয়েছে, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চালানো ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ’ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুতিদের প্রথম হামলার ঘটনা।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

আপডেট : ০৯:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬