ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 116

ছবি-ত্রিনদী

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

হরমুজ প্রণালি বন্ধের খবরে আন্তর্জাতিক বাজারে অস্থির হয়ে উঠছে জ্বালানি তেলের দাম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বার্ণেস অয়েলের দাম। কমে গেছে স্বর্ণের দর।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।

আইআরজিসি আরও জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

পাশাপাশি নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আপডেট : ১১:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬