ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চমক দেখাতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ কাউছার হোসেন। তার সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে অনলাইন কচুয়া উপজেলা পরিবারের একটি গ্রুপে ওই ইউনিয়নের সকল প্রার্থীদেরকে স্থানীয় জনসমর্থন জরিপ করলে বিশাল জনসমর্থনে এগিয়ে রয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে। দলের দুঃসময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠনের ছাত্রদলের ইউনিয়ন সভাপতি ও উপজেলা ছাত্রদলের দলের সহ-সভাপতি পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। তার পরিবার ও আত্মীয়-স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আওয়ামী লীগের আমলে দলের দুঃসময়ে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলনের হাত ধরে দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তিনি অংশগ্রহণ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোহট উত্তর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকাবাসীর সঙ্গে তার একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়ও এগিয়ে এসেছেন তিনি।

এ বিষয়ে কাউছার হোসেন বলেন, গোহট উত্তর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পেয়েছি। সুযোগ পেলে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে সমর্থন করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।

এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাউছার হোসেনের নাম আলোচনায় আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে দল ও এলাকার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চমক দেখাতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন

আপডেট : ০৭:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬