ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মাদক সেবন করায় ২ জনের ১শ টাকা জরিমানা ও ৪ দিনের জেল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 250

ছবি-ত্রিনদী

শাহরাস্তি উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে উপজেলার কুরকামতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং চার দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ এ কাজে সহযোগিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

শাহরাস্তিতে মাদক সেবন করায় ২ জনের ১শ টাকা জরিমানা ও ৪ দিনের জেল

আপডেট : ১১:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬