ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকিং করে ঘুষের টাকা ফেরত, খুশি জেলেরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 197

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইকিং করে ঘুষের টাকা ফেরত দিলেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়ন নিবন্ধিত ১০০ জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় তাদের মাঝে চাল বিতরণ করা হয়। সরকারি চাল পেতে পরিষদের উদ্যোক্তা মো. মামুনকে ২০০ টাকা করে ঘুষ দিতে হয়। প্রকাশ্য ঘুষ নেওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসলে সেনাবাহিনীর হস্তক্ষেপ করলে ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম টাকা ফেরত দিতে এলাকায় মাইকিং করেন। আজ বিকেল চার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।

টাকা ফেরত পাওয়া জেলেরা জানান, দুই মাসে (এপ্রিল ও মে) ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল নিতে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. মামুন ২০০ টাকা করে ঘুষ নেন। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সেনাবাহিনী এসে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।

ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘উদ্যোক্তা মামুন টাকা নিয়েছে তা আমি জানতাম না। পরে তা সেনাবাহিনীর উপস্থিতিতে ফেরত দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘যিনি টাকা নিয়েছেন তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

মাইকিং করে ঘুষের টাকা ফেরত, খুশি জেলেরা

আপডেট : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫