ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোয়াজ্জেম হোসেন

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন দুদকের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক রাখার আবেদন করেন।

সাবেক এপিএসকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং যাতে তিনি বিদেশে পলায়ন করতে না পারেন সেজন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আবেদন বিবেচনা শেষে আদালত মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আদেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয়

বদরপুরে ইয়াবাসহ আটক বেলঘরের মাদক কারবারি

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৮:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫