ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 142

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সভাকক্ষে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদায়ন হয়েছেন এবং আগামি সোমবার তিনি হাজীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিবেন।

ইউএনও তাপস শীল তাঁর বক্তব্যে বলেন, হাজীগঞ্জে যোগদানের পর এই উপজেলার মানুষকে আপন করে নিয়েছি এবং সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করেছি। এক্ষেত্রে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বন্ধুরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশাকরি, সমাজের দর্পন হিসেবে আপনাদের কাজকে অব্যাহৃত রাখবেন এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন।

সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরি কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, কার্যকরি সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাইফুল ইসলাম সিফাত, গাজী নাছির উদ্দিন।

বক্তব্য শেষে সংবর্ধিত অতিথি তাপস শীলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ অন্যান্য সদস্যবৃন্দ। এর আগে সংবর্ধিত অতিথিকে নিয়ে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন, প্রেসক্লাবের সম্মানিত সদস্য কাজী মোরশেদ আলম।

এদিকে একই সময়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ইউএনও তাপস শীলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ মানুষ ইমাম হোসেন হীরা, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল ও সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এমআলী মুজিব, সদস্য মজিবুর রহমান রনি, নুর মোহাম্মদ ও রিমেলসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

আপডেট : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫