ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 205

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরে হাজীগঞ্জে সাজিদুর রহমান (১) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পাঁচৈ গ্রামের মসজিদ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। সাজিদ ওই বাড়ির জহিরুল ইসলাম মানিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাজিদুর রহমান। পরে তার মৃতদেহ ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বেগম জানান, সাজিদ নামে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তবে আনার আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন ফারুক।

ট্যাগস :
জনপ্রিয়

বৃদ্ধা লিলুফার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ!

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪