ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 151

নিজস্ব প্রতিনিধি:
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসণ কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ ধাপে হাজীগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বন্যা দুর্গত কিছু সংখ্যক অসহায় ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইমদাদুল হক।

উপজেলা পরিষদ চত্ত্বরে খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আশেকুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে সেনাবাহিনীর পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁিড়য়েছে চাঁদপুর আর্মি ক্যাম্প।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঝ গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা এবং বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ, গো-খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এ পর্যন্ত বেশ কিছু সংখ্যক অসহায় ও অস্বচ্ছল পরিবারের লোকজনকে চার ধাপে সহযোগিতা করা হয়েছে। এসব সহায়তা কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১০:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪