ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 117

গতকাল ২৭ এপ্রিল শনিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ সোহেল রানা (৩১) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল রানা (৩১) কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, তিন ঘণ্টা পর ডুবুরি অভিযান : আটক ২

সাড়ে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪