ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেট দুনিয়ায় ভাইরাল মেসিপুত্র মাতেওর ৫ গোল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 147

‘বাপকা-বেটা’। লিওনেল মেসি ও তার ছেলের ক্ষেত্রে তা যেন আরও বেশি সত্য। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও। এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে।

সম্প্রতি মেসির ছোট ছেলে মাতেওর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মাতেও। এর মধ্যে একটি ছিল ফ্রি-কিক। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি–কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ। গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন (দর্শকদের উদ্দেশ্য করে চুমু খাওয়া) করছেন তিনি।

বলা যায়, এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’। মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটিই—মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের। ফ্রিক–কিকসহ ৫টি গোলই মাতেও করেছে ডান পায়ে।

এবারই প্রথম নয়, এর আগেও দুর্দান্ত পারফর্ম করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন মেসির ছেলে। চলতি মাসের শুরুর দিকে ইস্টার আন্তর্জাতিক কাপের ফাইনালে মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়ে ভাইরাল হয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নেট দুনিয়ায় ভাইরাল মেসিপুত্র মাতেওর ৫ গোল

আপডেট : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪