ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরির বাংলা অনুবাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • 134

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ নামে একটি ইংরেজি বই লেখেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ। এবার বইটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বাংলা নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

বইটি খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে বইটি উপহার দেন তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরির বাংলা অনুবাদ

আপডেট : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪