ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ১৭১ টন আলু আমদানি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 135

অনলাইন নিউজ ডেস্ক :

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় ৭টি ট্রাকে করে ১৭১ টন আলু বাংলাদেশ আসে।

স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সমির ঘোষ জানান, আলুর বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে গতকাল পর্যন্ত একজন আমদানিকারক ১৭১ টন আলু আমদানি করেছেন।

সমির ঘোষ বলেন, বৃহস্পতিবার থেকে আমদানির পরিমাণ আরো বাড়তে পারে। আলু আমদানিতে দেশের বাজার স্বাভাবিক থাকবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, গত সোমবার পর্যন্ত ৪৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩৩ জন আমদানিকারক এ পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

ভারত থেকে ১৭১ টন আলু আমদানি

আপডেট : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪