ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভা প্রথম আনুষ্ঠানিক বৈঠক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • 125

অনলাইন নিউজ ডেস্ক :

নতুন মন্ত্রিসভা প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে আগামীকাল সোমবার। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভা প্রথম আনুষ্ঠানিক বৈঠক

আপডেট : ০৪:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪