ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা গেছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 147

অনলাইন নিউজ ডেস্ক :

রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

শামীম আহমেদ জানান, এখনও কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে সে মারা গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়েছিলেন, আয়ান আমার পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট্ট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থপ্রায়। ইউনাইটেডের এক ঘটনায় আমার পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয়

বৃদ্ধা লিলুফার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ!

সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা গেছে

আপডেট : ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪