ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ধাপে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • 181

ছবি-ত্রিনদী

৩ ধাপে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা।। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি।

এ ছাড়া গত ২৩ মার্চ দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ১৮ জুন। এ ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজার ৪৩৮ জন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ মডেল সপ্রাবি’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

৩ ধাপে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা

আপডেট : ১২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩