ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • 121

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আলেয়া বেগম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্ছঙ্গা গ্রামের চাঁদপুুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং- ২) দায়ের করে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমসহ সঙ্গীয় ফোর্স। এসময় সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে আলেয়া বেগমের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলেয়া বেগম পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা কুমিল্লা হতে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চাঁদপুরের বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হাজীগঞ্জ থানা পুলিশ। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রা করতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩