ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর দিন পুকুরে মিললো নুরুল হকের লাশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • 157

ছবি-সংগৃহিত।

নিখোঁজের এবদিন পর বৃদ্ধ নুরুল হকের (৬৫) লাশ মিললো নিজ বাড়ির পুকুরে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে বাড়ির পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন। তার আগে রোববার রাত থেকে নিখোঁজ ছিলো সে। সোমবার নুরুল হকের খোঁজে দিনভর এলাকায় মাইকিং করা হয়। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের আবুল মাষ্টার বাড়ির।

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার পর থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ৫ সন্তানের জনক নুরুল হক। রোববার রাত শেষে সোমবার দিনভর নুরুল হকের সন্তানরা তার খোঁজে এলাকায় মাইকিং করে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পুকুরে মিলে নুরুল হকের লাশ।

স্থানীয় মাসুদ আলম আলম জানান,এলাকার সবাইসহ নিহতের পরিবার পরিজন ধারনা করছে তিনি হয়তো নামাজের ওযু করতে গিয়ে কোনভাবে পানিতে ডুবে বা তলিয়ে যেতে পারেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে নুরুল হককে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান,বিষয়টি আমরা জেনে অফিসার পাঠিয়েছিলাম,পরে স্থানীয়দের ও নিহতের পরিবার জানিয়েছে তিনি পানিতে ডুবে মারা গেছেন আর এ নিয়ে তাদের অভিযোগ নেই।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নিখোঁজের পর দিন পুকুরে মিললো নুরুল হকের লাশ

আপডেট : ১১:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২