ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ইয়াবা সেবনের ছবি ভাইরাল ২৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • 39

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের ফরিদগঞ্জে ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটক দুজনকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসান (৩৮)। সম্প্রতি তারা ফরিদগঞ্জ শহরে এসে বাসা ভাড়া নিয়ে মাদকব্যবসা শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নিজ ঘরে বসে ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন ফাতেমা আক্তার প্রিয়া। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি আবাসিক এলাকার ভাড়া বাসায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে প্রিয়া ও তার স্বামী রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে গরুর খাবারে বিষ! একে একে মারা গেল পাঁচটি গরু

ফরিদগঞ্জে ইয়াবা সেবনের ছবি ভাইরাল ২৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট : ১০:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬