হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের প্রাকাশ লন্ডনি দুলালের ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
মা-রা যাওয়া মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি।
জানা গেছে, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের ম-র-দে-হ ভাসতে দেখতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বার করেন। এসময় তার মাথায় র-ক্তা-ক্ত ও আঘাতের চিহৃ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের পরিবারের স্বজন ও বড় ছেলে তামিম জানান, গ্রেপ্তারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরবর্তীতে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরে, বিশেষ করে মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় সে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের ম-র-দে-হ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা হ-ত্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। তারা তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের ম-র-দে-হ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমাদের কাজ (তদন্ত) করছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















