ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গভীর রাতে কৃষিজমির টপ সয়েল কাটায় দুইজনের কারাদণ্ড ও জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • 265

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

অভিযানকালে ঘটনাস্থলে এক্সকাভেটর দিয়ে বিস্তীর্ণ কৃষিজমির উপরিভাগের মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মাটি পরিবহনের কারণে আশপাশের কৃষিজমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিনার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন সাংবাদিকদের জানান, যেকোন অবৈধ কাজের বিরু্দ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে গভীর রাতে কৃষিজমির টপ সয়েল কাটায় দুইজনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬