ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​”যার যার ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে :;অতি. ডিআইজি নাজিমুল হক

সারাদেশে  সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (এডমিন) নাজিমুল হক।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ ও বর্ধন বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।এডিশনাল ডিআইজি নাজিমুল হক বলেন, “সনাতনী ভাইয়েরা নিজেদের উদ্যোগে মণ্ডপগুলো তৈরি করেছেন। তবে সাধারণ পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তার জায়গা থেকেই বাংলাদেশ পুলিশ সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে।”
​তিনি আরও বলেন, “আমাদের দেশে যুগের পর যুগ মানুষ ধর্মের ব্যাপারে উদার এবং যার যার ধর্ম পালনে যথেষ্ট শ্রদ্ধাশীল। সবাই মিলে এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, যেখানে সবার ধর্মীয় স্বাধীনতা ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত থাকবে।”পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের এএসপি মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র দে, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটনসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।উল্লেখ্য, এ বছর শাহরাস্তি উপজেলায় বিভিন্ন মণ্ডপে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে
ট্যাগস :
জনপ্রিয়

আপডেট : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬