ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 30

ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লোটার অভিযোগ তোলার পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই আন্দোলন নির্বাচনী সংস্কার কিংবা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়; বরং তরুণ সমাজকে অরাজক রাজনীতির ঘুঁটি বানিয়ে সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখলের অপচেষ্টা মাত্র।

বিরোধীদের লক্ষ্য করে রাজনাথ সিং বলেন, ‘দেশের যুবসমাজকে অরাজক রাজনীতির দাবার ঘুঁটি বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের মতো করে এখানেও রাজপথের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে।’ তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কেউ কেউ প্রকাশ্যে দাবি করছে তারা সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা নিয়েছে, আবার কেউ রাস্তায় নেমে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর কথা বলছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেশে চরম নৈরাজ্য তৈরি করাই তাদের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬