ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ, জাতীয়করণে এমপি’র প্রতিশ্রুতি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং কলেজের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অনুষ্ঠানে কলেজটির জাতীয়করণের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে সংসদ সদস্য বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সূচিপাড়া ডিগ্রি কলেজ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব বিবেচনায় কলেজটি জাতীয়করণ করা হলে ভালো হতো। সুযোগ পেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কলেজে এনে জাতীয়করণের দাবি জানানোর কথাও বলেন তিনি। তবে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কলেজের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য জানান, কলেজের দক্ষিণ পাশে থাকা ৭০ শতাংশ জমির সীমানাপ্রাচীর আগামী দুই মাসের মধ্যে নির্মাণ করা হবে। এ ছাড়া প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা, নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু এবং ব্যক্তিগত অর্থায়নে একটি মসজিদ নির্মাণের আশ্বাস দেন তিনি।

কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাসান আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন। তিনি কলেজটির জাতীয়করণ এবং দক্ষিণ পাশের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি যোগ্য, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. শাহাদাত হোসেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অতিথিদের বরণ, পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, সংগীত পরিবেশনা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ পৌরসভার ১২টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

শাহরাস্তির সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ, জাতীয়করণে এমপি’র প্রতিশ্রুতি

আপডেট : ১০:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬