ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
৩টি ড্রেজার ও ১ হাজার ৫০০ ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে রাজু নামে এক ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রায়শ্রী উত্তর ইউনিয়নের ড্রেজার ব্যবসায়ী রাজুকে কৃষিজমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও টপসয়েল রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় আইন অমান্য করে ড্রেজার দিয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৩টি ড্রেজার ও ১ হাজার ৫০০ ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬