ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্খলনের অভিযোগে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্ত

শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব পদ স্থগিত

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সকল পদ স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

স্খলনের অভিযোগে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্ত

শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব পদ স্থগিত

আপডেট : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬