ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮ টায় নিজমেহার ঋষিবাড়ীতে এ পূজার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌর মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিশ্বকর্ম পূজাও আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হোক—এটাই প্রত্যাশা।
আকতার হোসেন পাটোয়ারী বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমেদ, ঋষি বাড়ি হরি মন্দিরের সভাপতি জহল্লাল ঋষি, পূজা কমিটির সভাপতি নিতীশ ঋষি ও দীপেন ঋষি।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

আপডেট : ১১:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬