ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এক কেজি গাঁজা’সহ চাটখিলের মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 108
শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া এককেজি গাঁজাসহ ইউছুফ হোসেন লিটন (৩৫) নামের চাটখিলের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, শাহরাস্তি মডেল থানার এসআই মোহাম্মদ আল আমিন ভুইয়া ও এএসআই (নিঃ) শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স চিতোষী পশ্চিম ইউপিস্থ আয়নাতলী মিন্টু ব্রিফ ফিল্ডের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় সন্দেহভাজন  ইউছুফ হোসেন লিটন পিতা- মোঃ ‍দুলাল হোসেন, মাতা- নিলুফা বেগম, সাং- বাইশা সিন্ধুর (মনগাজী বেপারী বাড়ী), থানা- চাঁটখিল, জেলা- নোয়াখালীকে তল্লাশি করে তার নিকট হতে এক কেজি গাঁজাসহ জব্দ এবং তাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার ,এফআইআর নং-৪৮, তারিখ- ২৭ জুলাই, ২০২৬; জি আর নং-২৪১, তারিখ- ২৭ জুলাই, ২০২৬; সময়- ২০.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে এক কেজি গাঁজা’সহ চাটখিলের মাদক কারবারি আটক

আপডেট : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬