ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত ৪ জনকে ৭৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপজেলার দশানী সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসি ল্যান্ড) রহমত উল্যাহ এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের নিকট হতে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত প্রদান করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড

আপডেট : ১০:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬