ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বালুমহাল ও বেকারীতে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 209

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে বালুমহাল ও বেকারীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। অভিযানে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথকহারে মোট ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, এদিন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকায় অবস্থিত বালুমহালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, তিনটি বালুমহালে পৃথকহারে মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এরপর এদিন দুপুরে তিনি হাজীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত একাধিক বেকারিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত রং ব্যবহার করায় হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ সানমুন বেকারিকে ৩১ হাজার ও পৌর বাস টার্মিনাল এলাকায় মা-মনি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে বালুমহাল ও বেকারীতে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬