ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীকে লাথি মারা যুবককে সনাক্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 159

জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) বিকালে দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন। যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মানববন্ধনের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সময়ে সেখানে শাহবাগবিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় গণতান্ত্রিক ছাত্রজোটের বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত তিনজন হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন। যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের পরিচয় পাওয়া গেছে।

আকাশ চৌধুরী নামে ওই যুবক সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তবে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সহসভাপতি পুষ্পিতা নাথ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছিলাম। কিন্তু এর আগেই ফেসবুকে নানা উস্কানিমূলক পোস্ট আসে। আজ আমাদের ওপর অতর্কিত হামলা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয়

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত

নারীকে লাথি মারা যুবককে সনাক্ত

আপডেট : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫