ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক সুবিধা ছাড়াই স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • 145

আর্থিক সুবিধা ছাড়াই অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। আগামী ২৯ আগস্ট তিনি অবসরে যাবেন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মতিউর রহমানের (কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪(১) ও ধারা ৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর-উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন) ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আর্থিক সুবিধা ছাড়াই স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর

আপডেট : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪