ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলার থেকে মাদকসহ দুই বিক্রেতা আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • 122

ছবি-ত্রিনদী

চাঁদপুর মেঘনা মোহনায় যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আটক শাহাদাত শেখ গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানার দিগনগর চন্দ্র খোলা গ্রামের মোশারফ শেখের ছেলে এবং ওহিদুল একই থানার কানোরিয়া গ্রামের রতন শেখের ছেলে।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ডাকাতিয়া নদীর মোহনা থেকে আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলারে থাকা শাহাদাত ও ওহিদুল নামের ব্যাক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

মেঘনায় ট্রলার থেকে মাদকসহ দুই বিক্রেতা আটক

আপডেট : ০৩:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪