ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৭০ মণ জাটকা জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • 141

অনলাইন নিউজ ডেস্ক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা  উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তার এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব উত্তরে ৭০ মণ জাটকা জব্দ

আপডেট : ০৫:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪