ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের সর্বতারায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • 264

ছবি-সংগৃহিত।

নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামের একজন রাজমিস্ত্রী মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে (২২ ডিসেম্বর) গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিহা নামের ৫ বছর বয়সি শিশু সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। এদিন (বৃহস্পতিবার) বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

এ সময় তিনিসহ সহকারী শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তিনি ও নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

হাজীগঞ্জের সর্বতারায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২