ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান ও চিকিৎসকদের চেম্বার বন্ধ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 35

ছবি-ত্রিনদী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার দুই দিন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন থেকে মঙ্গলবার ও বুধবার হোমিওপ্যাথিক দোকান ও চিকিৎসকদের চেম্বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের অপব্যবহার রোধে নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) উপজেলার সকল পাইকারি ও খুচরা হোমিওপ্যাথিক দোকান এবং চেম্বার বন্ধ থাকবে।

নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে পৌরসভার একটি দল হাজীগঞ্জ বাজার এলাকায় তদারকি কার্যক্রম করতে দেখা দেছে। তারা হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার বন্ধ রাখার বিষয়টি সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী ও যেসব ফার্মেসিতে হোমিও চিকিৎসা সেবা দেন, তাদেরকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন

ট্যাগস :
জনপ্রিয়

পরিস্কার গোয়েন্দা তথ্য আছে দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান ও চিকিৎসকদের চেম্বার বন্ধ

আপডেট : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬