ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় ডা. আঁচল রায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর৷ তিনি নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে রেসপিরেটরি মেডিসিন বিভাগে সংযুক্ত করা হয়েছিল। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি মাঝে মাঝে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গু প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চলতি সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি রোগী মারা যান।




























