হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সি শিশু মো. মুজাহিদ হোসেনের মৃ-ত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মা-রা যাওয়া শিশু ওই বাড়ির হাবিব ও মারজান দম্পতির ছোট ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে শিশুটি নিজ বসতঘরেই খেলাধূলা করছিলো। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করেন।

এরপর তাৎখনিক শিশুটিকে উদ্ধার স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃ-ত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুর ঘাটলায় চলে যায় শিশু মুজাহিদ এবং পানিতে তলিয়ে সে মা-রা যায়।
এদিকে শিশুটির অকাল মৃ-ত্যুতে তার পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, ওই বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, শিশু নিহ-তের ঘটনায় আমরা ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। নিহ-তের পরিবারের কোন অভিযোগ না থাকায় অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হয়।
























