ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায় গভর্নিং বডির পরিচিতি ও আলোচনা সভা

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের আগমন উপলক্ষে কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ইনসাফ হসপিটাল লিমিটেড, কুমিল্লার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খোরশেদ আলম মজুমদার, শিক্ষক মোহাম্মদ আলী আহমদ খান, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জুবায়েদ কবির বাহাদুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সমাজসেবক মোঃ মাহবুব আলম, মোঃ জহিরুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন এবং মাওলানা মোঃ আবুল হাসেম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন সভাপতি মোহাম্মদ আকাশ, সৈয়দ মোশারফ হোসেন, ইমাম হোসেন মেম্বার, মেহের কালিবাড়ি মডেল স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম সুমন, মোহাম্মদ সাঈদ হাসানসহ মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব আলহাজ্ব হোসেন আহমদ এলাকার মানুষের সন্তানদের শিক্ষিত ও সুশিক্ষিত করার লক্ষ্যেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল, এলাকার শিক্ষার্থীরা লেখাপড়া করে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি আসবাবপত্রের সংকটে রয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ৬০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলহাজ্ব হোসেন আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তি আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায় গভর্নিং বডির পরিচিতি ও আলোচনা সভা

আপডেট : ১০:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬