ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ডাকাতিয়া নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ-নৌকার সংঘর্ষ শ্রমিক নিহত, আহত আরো ২জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 233

ছবি-সংগৃহিত।

হাজীগঞ্জে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জের রাজুর ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিকফিল্ডের কাজে মাটি সংগ্রহের জন্য কয়েকজন শ্রমিক নৌকায় করে ডাকাতিয়া নদী দিয়ে যাচ্ছিলেন। আতিকশাহ মাজার এলাকায় পৌঁছানোর পর নৌকাটির সঙ্গে একটি সিমেন্টবাহী জাহাজের সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় নুরুল ইসলাম নৌকা থেকে নদীতে পড়ে জাহাজের নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয়স্থান অর্জন করেছে ৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় 

হাজীগঞ্জ ডাকাতিয়া নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ-নৌকার সংঘর্ষ শ্রমিক নিহত, আহত আরো ২জন

আপডেট : ০৯:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬