আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সমর্থন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
২১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বলাখাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

সকালে হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়নকে সরকার কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ায় আয়োজিত আলোচনা সভায় অংশ নেন হাসান মিয়াজী।
বাদ জুম্মায় বলাখাল মিয়াবাড়ী জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য প্রদান করেন । পরে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাদ আছর বিলওয়াই তফাদার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে নামাজ আদায় করেন। বাদ মাগরিব ধেররা রহিম উদ্দিন হাজী বাড়ি জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজী বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দ্বারা পৌরসভার উন্নয়ন ছাড়া অন্য কিছু হবে না। আমার নেতৃত্বে পৌরসভার কোনো ক্ষতি হবে না। পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবণ্টনের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে
।
এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য আলাদা অফিসের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও সুন্দরভাবে সেবা পেতে পারেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী ড্রেন নির্মাণ করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মিজি, পৌর বিএনপির সদস্য রিপন সরকার, উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির সরকার, ৩নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি এতেশামুল হক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ মামুন।
এ ছাড়া বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, শাহ আলম, যুবনেতা মহসিন পাটোয়ারী, মেকন সরকার, ইকবাল বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
























