ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের চারজনের মৃ/ত্যুদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 236

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে।
‎
‎নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।
‎রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির চারজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের কেউ হত্যা করেছে। ভবনের দ্বিতীয় তলায় ওই পরিবার বসবাস করত।
‎
‎কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

একই পরিবারের চারজনের মৃ/ত্যুদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড

আপডেট : ০৭:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬