হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে বিএনপি দলীয়ভাবে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা বা সমর্থন করেনি বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সরোয়ার হোসেন ভুলু মুন্সী। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি সংবাদ কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যেহেতু বিএনপি কাউকে সমর্থন দেয়নি, সেহেতু যারা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে, আমাদের প্রত্যাশা ব্যবসায়ীরা তাদেরকে ভোট দিক এবং তারাই নির্বাচিত হোক। আমাদের দলের নাম ভাঙ্গিয়ে নির্বাচনে যদি কেউ প্রভাব খাটাতে চায়, এটা আমরা মেনে নিবো না। আমরা চাই, দলীয় প্রভাবমুক্ত ও একটি নিরপেক্ষ নির্বাচন হোক। এমনটিই আমাদের নেতা ইঞ্জি. মমিনুল হক এমপি চেয়েছেন এবং তিনি তাঁর বক্তব্যে ষ্পষ্ট করেছেন।
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে উপরোক্ত কথাগুলো বলেছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী । হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামানে সভাপতিত্বে বুধবার (১৯ আগস্ট) বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ তাঁরা একথা বলেন।
এসময় তারা আরো বলেন, ব্যবসায়ীদের সংগঠন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। এখানে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিএনপির পক্ষ থেকে কাউকে বা কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি বা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তাই, নির্বাচনকে ঘিরে কোন ধরনের বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য দলীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান কানু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন তালুকদার কিরণ, এড. ওমর ফারুক খাঁন টিটু, বিল্লাল হোসেন পাটওয়ারী, মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের সচিব সাইফুল ইসলাম মিঠু, ছাত্রদলের সভাপতি এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে তিনজন প্রার্থীকে দলীয় সমর্থনের কথা জানান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুল মুন্সী। গত রোববার (১৬ আগস্ট) দলীয় কার্যালয়ে সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি সভাপতি প্রার্থী হিসেবে মোহাম্মদ এমরান হোসেন, সহ-সভাপতি আলহাজ¦ মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহাব উদ্দিন সাবুকে দলীয় সমর্থনের কথা জানান।
পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৯ আগস্ট) বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে কাউকে সমর্থন বা দলীয় প্রার্থী হিসেবে দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়। অর্থ্যাৎ অঘোষিতভাবে তিনজন প্রার্থীকে সমর্থনের বিষয়টি বাতিল করা হয়।























