ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী আর নেই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 201

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চিকিৎধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা গেছেন। গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করব।

এদিকে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় কারাগারে আছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশ দেয়ার অভিযোগসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়। বর্তমানে এসব মামলার কয়েকটিতে তার জামিন আবেদন নিয়ে হাইকোর্টে শুনানি চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

সাবেক শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী আর নেই

আপডেট : ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬