চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) এলাকার সুলতান মিয়ার ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই (নিঃ) নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা রিয়াজ হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা নম্বর-২১, তারিখ ১৭ আগস্ট ২০২৬; ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার রিয়াজ হোসেনকে সোমবার যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিরোনাম:
হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ কচুয়ার যুবক রিয়াজ গ্রেপ্তার
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 162
ট্যাগস :
জনপ্রিয়
























