ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ কেনার টাকা নেই, তাই গাঁজা বিক্রি করি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 137

চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। জেসমিন ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।

পুলিশ জানায়, জেসমিনের চলাফেরা নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেনের অভিযোগ, জেসমিন এর আগেও চট্টগ্রামে মাদক মামলায় কারাগারে ছিলেন। বর্তমানে তিনি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে জেসমিন বেগম বলেন, তিনি অসুস্থ এবং ছেলেরা ওষুধ কেনার টাকা না দেওয়ায় বাধ্য হয়ে গাঁজা বিক্রি করছেন।

ফরিদগঞ্জ থানার এসআই মোজাফ্ফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামতা এলাকা থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ওষুধ কেনার টাকা নেই, তাই গাঁজা বিক্রি করি

আপডেট : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬