ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে চারজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মেহর উত্তর ইউনিয়ন দেবীপুর গ্ৰামের মেহেরাজ হোসেন অপু (২২), বানিয়াচৌ গ্ৰামের শুভ আহমেদ (২৩), চিতোষী পশ্চিম ইউনিয়ন পাথৈর গ্ৰামের মহিন উদ্দিন (৩০) ও মেহের উত্তর ইউনিয়ন নাইনগর গ্ৰামের মো. সাব্বির হোসেন (২১)। তারা শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬, জিআর নং-২৫৯ মামলায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ আসামি গ্রেফতার

আপডেট : ০৮:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬