ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলটে মাদকের প্রভাব ও কুফল সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 81
মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (১২ আগস্ট) দুপুরে এ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘সমাজিক সচেতনতাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একমাত্র হাতিয়ার’ বিষয়ে পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা দুটি গ্রুপে তাদের যুক্তি ও তর্ক উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এর আগে তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, বিতর্কের বিচারক সহকারী অধ্যাপক মালেকা পারভীন।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলটে মাদকের প্রভাব ও কুফল সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬