ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 702

মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করছিল। আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে যান। তখন মিজান তাঁদের ওপর চড়াও হন।

সাইফুল ইসলাম বলেন, এ সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে তাঁকে থানায় নিয়ে আসেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

আপডেট : ০৯:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬